ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
- বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয়
- * * * *
- মরক্কোর সঙ্গে ড্র : ৮৮ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল
- * * * *
- মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
- * * * *
- বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার
- * * * *
- আলি খামেনির শেষ বিদায়-দাফনের সময়সূচি ঘোষণা
- * * * *
পুলিশের লাঠিচার্জ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে।
শিক্ষাভবনের সামনে সচিবালয় অভিমুখে লং মার্চ নিয়ে যেতে চাওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং দা হিরোস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি আহত হয়েছে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী। এ ছাড়া ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও নেতাকর্মীদের আটকের অভিযোগ করেছে দলটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৫০ জন আইনজীবী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ই-অরেঞ্জে অর্ডার করা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগ করা টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন গ্রাহকরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। পরে গ্রাহকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে মৎস্যভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহার সঙ্গে থাকা সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় কর্মসূচি। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন।